জুলাই গণহত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে ময়মনসিংহ বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলের কর্মসূচিতে নগরীতে জনতার ঢল নেমেছে। এ সময় ময়মনসিংহের প্রথম শহীদ রেদোয়ান হাসান সাগরসহ সকল শহীদদের স্মরণে সাগর চত্তরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় হতে মৌন মিছিল বের হয়ে শহীদ সাগর চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এই শ্রদ্ধা জানায় বিএনপির নেতাকর্মীরা।
ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি মহানগর ও উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে এই সমাবেশ করা হয়। মৌন মিছিলে নেত্বেত্ত দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিন জেলা বিএনপি আহবায়ক জাকির হোসেন বাবলু,সদস্য সচিব রোকুনুজ্জামান,মাহমুদ আলম,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আমজাদ আলী, মাহবুবুল আলম,উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ ।
সমাবেশে বক্তারা বলেন, এই সাগর চত্বরেই গত বছরের ১৯ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা করে কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই আত্মত্যাগ কখনো ভুলব না। অবিলম্বে শহীদ সাগরের হত্যাকারিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

