রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গতকাল রাতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা।
এ ঘটনায় নর্থ টাওয়ারের কোনায় একজন সিগারেটের দোকানদার আহত হয়েছে।
বিষয়টি নিয়ে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে।
উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হইতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুঃ ২.৫০ মিনিটের সময় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কয়েকজন টহলরত পুলিশ সদস্য অবস্থান করছে। এমন সময় তাদের পাশে একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে তারা আতংকিত হয়ে উঠে। তাকিয়ে দেখে তাদের পাশে অবস্থানরত সিগারেট দোকানদার আহত হয়ে পরে আছে। আহত সিগারেট দোকানদারের নাম সুলতান। তার বয়স আনুঃ (৫০)।
খবর পেয়ে আহত সিগারেটের দোকানদারকে উত্তরা পশ্চিম থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি এস এ খান সোয়েব ঘটনাস্থলে ছুটে গিয়ে সাথে সাথে কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসা জন্য নিয়ে যায়।
উত্তরা পশ্চিম থানার ওসি অপারেশন নজরুল ইসলাম নাগরিক টেলিভিশনকে বলেন, রাত আনুমানিক ২.৫০ মিনিটের সময় উত্তরা হাউজ বিল্ডিং নর্থ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে সিগারেটের দোকানদার সুলতানের বামপায়ে আঘাতপ্রাপ্ত হয়। তবে অল্পের জন্যে বেঁচে যায় সেখানকার টহলরত পুলিশ সদস্যরা।
তিনি আরো বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি,তবে দূর্বৃত্তদের সনাক্ত করে গ্রেফতার কার্যক্রম চলছে।
পড়ুন : উত্তরায় নগদের ছিনতাই হওয়া ২২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৫


