১২/০২/২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ

‘এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁয় ৯জন শহীদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভােেগর আয়োজনে শহরের বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জুলাই অভ্যুত্থানে শহীদ বিপ্লব মন্ডলের বাবা লুৎফর মন্ডল, শহীদ মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি, আরমান হোসেন, তানজিম বিন বারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই অভ্যুত্থানে নওগাঁর ৯জন শহীদ হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।

তিনি আরও বলেন, এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দিবে।

পড়ুন: জামায়াতের সমাবেশ ঘিরে বিশেষ ট্রেন বরাদ্দে রেলওয়ে যে ব্যাখা দিল

দেখুন: ২৪ ডিসেম্বর নয়, রাজধানীতে ৩০ তারিখ বিএনপির গণমিছিল | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন