১২/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা যুব দলনেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ঢাকার মিডফোর্ডে একটি ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানামূখি ষড়যন্ত্রের প্রতিবাদের বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমসহ স্থানীয় নেতাকর্মীরা। ১৯ জুলাই শনিবার সকালে উপজেলার মুড়াপাড়াস্থ রূপগঞ্জ প্রেসক্লাব চত্ত্বর থেকে মুড়াপাড়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলার হাজারো যুবদল নেতাকর্মী। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, দেশ নায়ক তারেক রহমানকে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যা আর সহ্য করা হবে না। দেশ গঠনে যখন শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, তা দেখেই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী দোসররা। এমনকি প্রকাশ্যে আওয়ামী প্রেতাত্মারা তাদের নাশকতার পায়তারা চালাচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা যুবদল বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ,সজাগ ও সোচ্চার রয়েছি। সুতরাং আমাদের দমিয়ে রাখা যাবে না। সকল ষড়যন্ত্র জুলাই আগষ্টের মতোই হাওয়ায় মিলিয়ে দেব।

বিজ্ঞাপন

এ সময় আবু মোহাম্মদ মাসুম যুবদল নেতাকর্মীকে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে প্রস্তুত থাকার আহবান করেন তিনি।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, উপজেলা যুবদল নেতা মো. সোহেল মিয়া, রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদসহ রুপগঞ্জ উপজেলা যুবদলের আওতাধীন সকল ইউনিয়নের নেতাকর্মীরা।

পড়ুন: সুনামগঞ্জ সীমান্তে বিশ হাজার ভারতীয় রুপিসহ এক বাংলাদেশী নাগরিক আটক

দেখুন: ২৪ ডিসেম্বর নয়, রাজধানীতে ৩০ তারিখ বিএনপির গণমিছিল | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন