32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৪:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তুচ্ছ ঘটনায় ঝিনাইগাতীতে বিএনপি ও যুবদলের দুই নেতাসহ আহত-৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরের ঝিনাইগাতীর হাতিবান্ধায় পাল্টাপাল্টি আঘাতে বিএনপি ও যুবদলের দুই নেতাসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৮ জুলাই শুক্রবার বিকেলে তিনআনি বাজার এলাকায়। পরে আহতদের রাতে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

উভয় পক্ষের আহতরা হচ্ছেন, হাতিবান্ধা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতিবান্ধা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে মমিনুল হক (৩৫), ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক একই গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে চান মিয়া (৪৫) ও বিএনপি কর্মী আব্দুস সাত্তারের ছেলে আমিনুল ইসলাম (৪২)।

স্থানীয় ও আহতরা জানান, ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তিনআনি ব্রীজপারে শাহ আলমের দোকানের সামনে দুই শিশুর ঝগড়া থামাতে একশিশুকে ধমক ও থাপ্পড় দেয় ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মমিনুল হক। এঘটনার প্রতিবাদ জানায় চান মিয়া। এসময় এ দুই নেতা একে অপরের ওপর আক্রমণ করলে আহত হয় দুই জনই। এদের থামাতে গিয়ে আহত হয় আমিনুল নামের অপর বিএনপি কর্মী। পরে তাদেরকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় মেম্বার আমিনুল ইসলাম বলেন, দুই শিশুর মধ্যে গন্ডগোল নিয়ে ওদের দুই নেতার মধ্যে হাতাহাতি হয়। পরে আমরা থামিয়ে দিয়ে বিদায় করে দেই। কিন্তু রাস্তায় আবার দুইজন মারামারি করে আহত হয়।

স্থানীয় নজরুল ইসলাম বলেন, ছোট ঘটনা নিয়ে এটা হয়েছে। বিষয়টি আমরা দেখছি। তাদের চিকিৎসা করাচ্ছি।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, এ ব্যাপারে কোন পক্ষ হতেই অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন: জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ

দেখুন: পাল্টা আ*ক্রমণের প্রস্তুতি ইউক্রেনের! স্যাটেলাইটের মাধ্যমে রাশিয়ার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন