বিজ্ঞাপন

দিনাজপুরে শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্য জনগণ সহ্য করবে না

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে জাসাস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় নিমতলা প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর জেলা জাসাস এর আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের জনগণ তা সহ্য করবে না। শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। শহীদ জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র চালু না করতেন তাহলে আজকে যারা রাজনীতির নামে এসব করছেন তারা কি রাজনীতির সুযোগ পেতেন? তিনিই আপনাদের এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে তাকেই আপনারা অপমান করছেন। বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোটের দাবী তুলে জামায়াত ও এনসিপি একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির ভোট আমরা অনেকেই বুঝি না। আজকে পিআর পদ্ধতির দাবি তুলে বির্তক সৃষ্টি করে নির্বাচনকে তারা দীর্ঘায়িত করতে চায়। তারা জানে নিবার্চন অবাধ সুষ্ঠু হলে বিএনপি নিশ্চিত বিজয় লাভ করবে, তাই তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বিলম্বিত করা।
দিনাজপুর জেলা জাসাস এর আহবায়ক অধ্যাপক মো. আখতারুজ্জামান আখতার-এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু ও সোলায়মান মোল্লা।
দিনাজপুর জেলা জাসাসের সদস্য সচিব হুমায়ুন কবির আনাফ এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সদস্য মো. রফিকুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, জাসাস নেতা সিদ্দিক, নয়া মিয়া, আকরাম আলী, রাজা, শাওন, লাবু, মোবারক, আলাল, মহিলা দলের নেতৃবৃন্দ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: সুনামগঞ্জ সীমান্তে বিশ হাজার ভারতীয় রুপিসহ এক বাংলাদেশী নাগরিক আটক

দেখুন: ঢাকা থেকে বরিশালকে বিচ্ছিন্ন করে দেয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন