১৮/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন বানচালের চেষ্টার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিএনপির সমাবেশ

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি।

বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার জিরোপয়েন্টে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। এরআগে, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিন করে।

প্রতিবাদ সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আবদুল মতিন লিটন, সাবেক সদস্য সচিব আবদুল্যাহ আল মামুন’সহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ

দেখুন: সরকার বিরোধীদের যুগপৎ আন্দোলন আজ থেকে শুরু

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন