বিজ্ঞাপন

ভোলায় শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার, জব্দ ২৫ কোটি টাকার অবৈধ জাল

ভোলার মনপুরায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শিশু বলাৎকারের অভিযোগে অভিযুক্ত মোঃ ইলিয়াস ও অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে মোঃ হাসান নামে দুইজনকে আটক করা হয়েছে।আটকের পাশাপাশি এসময় প্রায় ৭০ লক্ষ্য মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২৫ কোটি।

শুক্রবার রাতে উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টার হাট বাজার থেকে অবৈধ জালসহ এদের আটক করা হয়। বিষয়টি ভোলা নৌ কন্টিনজেন্টের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন উপজেলার ৬ বছরের এক শিশুকে স্থানীয় জালের দোকানে ডেকে কৌশলে বলাৎকার করে অভিযুক্ত ইলিয়াস হোসেন।পরে ভুক্তভোগীর মা ১৭ জুলাই নৌবাহিনীর কাছে লিখিত অভিযোগ করলে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।অভিযানে অভিযুক্ত ইলিয়াস ও অবৈধ জাল ব্যবসায়ী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়।একই সঙ্গে দোকানের গোপন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে যার বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি টাকা।

আরো বলা হয়েছে,অভিযানে উদ্ধারকৃত অবৈধ জাল মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীর উপস্থিততে আগুনে পুড়ে বিনিষ্ট করা হয় এবং আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ দুষ্কৃতিকারী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন