১৯/০২/২০২৬, ১৬:৪৫ অপরাহ্ণ
32 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৬:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ

ভোলার চরফ্যাশনে সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।আজ শনিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফ্যাশন বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১০টি গুদাম তল্লাশি করে প্রায় ১৪ কোটি ৫২ লক্ষ টাকা মূল্যের ৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লক্ষ মিটার চরঘেরা জাল, ১ লক্ষ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন