বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে নানামূখি ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। একই সময় নেতাকর্মীদের মাঝে কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা কর্মীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।
২০ জুলাই রবিবার দুপুরে উপজেলার ভুলতা ফ্লাইওভার এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা৷ রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি ডাক্তার মোঃ শাহীন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আলম মিয়া সাধারণ সম্পাদক ওবায়দুল রহমানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জনপ্রিয়, পরীক্ষিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ দলের সুনাম নষ্ট করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের কোন ষড়যন্ত্রে ভীত নই বরং শক্ত হাতে মোকাবেলা করবো।
এ সময় কৃষক দলের নেতা কর্মীদের মাঝে জেলার নেতৃবৃন্দ ফলজ,ভেষজ ও কাঠের চারাগাছ বিতরণ করেন।
পড়ুন: গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি
দেখুন: নেত্রকোনা গরু চুরির ঘটনায় যুবদল সাধারন সম্পাদকসহ আটক ৩ |
ইম/


