33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই চেতনাকে সম্মান জানাতেই দ্রুত ডাকসু নির্বাচন: ঢাবি উপাচার্য

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানাতে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। নির্বাচনের পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার, সাম্য ও তোফাজ্জল হত্যার দ্রুত চার্জশিট নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে বলে জানিান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে রোববার (২০ জুলাই) আয়োজন করা হয় ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভা। এতে অংশ নেয় নির্বাচনের কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি, সব রাজনৈতিক দলসহ সব অংশীজনরা।

ডাকসু নির্বাচন দ্রুত আয়োজনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ নানা দাবি তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ছাত্রী হলের সংস্কারে দাবি তুলে ধরেন ইসলামী ছাত্রী সংস্থাও।

ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানবিরোধী কোনো ছাত্র সংগঠন যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। ছাত্রশিবিরের পক্ষে থেকে তাদের নির্বাচনে অংশ নেয়ার যৌক্তিকতা তুলে ধরা হয়।

পরে ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন ২৯ জুলাই তফসিল ঘোষণার দিন নির্ধারণ করে। পাশাপাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে বলে জানানো হয়।

ঢাবি উপাচার্য বলেন, ব্যক্তিগত কোনো এজেন্ডা নয়, যেহেতু সবাই আমরা এ বিষয়ে একমত, তাই এ নির্বাচনকে জুলাই স্পিরিটকে সম্মান জানানোর উপায় হিসেবে করতে চাই।

নির্বাচনের পাশাপাশি সম্প্রতি ঢাবিতে ঘটে যাওয়া হত্যা ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার কাজও অব্যাহত রাখার আশ্বাস দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এদিকে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার পরিষদ। ডাকসু নির্বাচন বানচালে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ আন্দোলনকারীদের।

বিজ্ঞাপন

পড়ুন: ২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোট

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন