০২/০৩/২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাপাসিয়ায় সিএনজি চালকের ছুরিকাঘাতে স্কুলের দপ্তরির মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি চালকের ছুরিকাঘাতে স্কুলের এক দপ্তরির মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তনীয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন হিরনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন ভূঁইয়া (৩০) কীর্তআনীয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি এবং ওই গ্রামের মৃত মালেক ভুঁইয়ার ছেলে। ঘটনার পর স্থানীয়রা আটকের পর গণধোলাই দিয়ে হত্যাকারী আসাদুল্লাহকে (৩৩) পুলিশে সোপর্দ করেছে। সে একই গ্রামের মৃত ফাইজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কীর্তনীয়া স্কুলের সামনে হিরনের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আরিফ। এ সময় পেছন দিক দিয়ে আরিফকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক করে বেঁধে ফেলে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী আসাদুল্লাকে গ্রেফতার করে। এদিকে গুরুতর অবস্থায় আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিক ঘাতক আসাদুল্লাকে গ্ৰেফতার করা হয়েছে। সে সিএনজি চালক। আরিফের সঙ্গে ভাড়ার টাকা নিয়ে তার দ্বন্দ্ব ছিল। আর একারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, মালিকের তিন মাসের কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন