বিমান বিধ্বস্ত: পাইলটসহ ৫ জনকে নেয়া হয়েছে সিএমএইচে
বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
লিমা খান এর আগে বলেন, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে আটটি ইউনিট কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
পড়ুন : উত্তরার দিয়াবাড়ীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা


