দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নওপাড়া স্কুল ও কলেজের সামনে সোমবার দুপুর ২ টায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী ও স্থানীয় এলাকাবাসী নওপাড়া স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেছে।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে আল মামুন বলেন, প্রভাষক সরকার নাজমুন নাহার (নুপুর) এর ওপর বর্বরোচিত নির্যাতন কারী ও হত্যাকারী চাকুরীচ্যুত অফিস সহকারী বাদশা আলমগীরের পুনঃ যোগদান বন্ধ করতে হবে।
নওপাড়া স্কুল ও কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী প্রিয়াঙ্কা হ্যাপি মানববন্ধনে প্ল্যাকার্ড ব্যানার হাতে নিয়ে বলেন, “আমরা অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ”। এই অফিস সহকারীর পুনঃনিয়োগ মানে শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও আতঙ্ক ছড়িয়ে দেওয়া, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সহকারী বাদশা আলমগীরের পুনঃ যোগদান বন্ধ করতে হবে ।
উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে কলেজের প্রভাষক নাজমুন নাহার নূপুর ও বাদশা আলমগীর এর অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রভাষক নুপুর আত্মহত্যা করার অভিযোগ ওঠে। তৎকালীন কলেজের প্রিন্সিপাল আমিনুল এহসান এর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কলেজ রায় পায়। পরবর্তীতে অভিযুক্ত বাদশা আলমগীর রায় পেয়ে পুনরায় যোগদানের চেষ্টা করছেন বলে শিক্ষার্থীরা জানান।
পড়ুন: মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি:দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে মারল স্বামী
দেখুন: আদালতে যাচ্ছেন সাক্কু, দুর্নীতি রুখে দিতে চান রিফাত
ইম/


