রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
তিনি জানান, রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে ২২ জুলাইয়ের পদযাত্রা স্থগিত করা হয়েছে। নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ জুলাই পদযাত্রা শেষে আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরে কর্মসূচি পালন করা হবে।
মাহবুব আলম আরও জানান, দুর্ঘটনায় আহতদের সহায়তায় এনসিপির পক্ষ থেকে মেডিকেল টিমসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সেই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলন শেষে তিনি উত্তর স্টেশন চত্বরে নিজের ছবি সংবলিত পদযাত্রার পোস্টার-ফেস্টুন সরিয়ে ফেলেন।
এসময় উপস্থিতি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্নআহ্বায়ক আরমান হোসেন, এনসিপি নেতা আব্দুল হামিদ, মো: জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন প্রমুখ।
পড়ুন : দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ


