33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিমান বিধ্বস্তে নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার ডাক্তার হবার স্বপ্ন, কানের দুল দেখে লাশ শনাক্ত করে পরিবার

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের মাতম। অধিক শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণস্বরে কাতরাচ্ছে মা রিনা বেগম৷

বিজ্ঞাপন

নিহত শিশু শিক্ষার্থী হলো, গাজীপুরের সিটি কর্পোরেশনের বির্প্লবর্তা গ্রামের শাহ আলমের মেয়ে সায়মা আক্তার (৯)। তার একমাত্র বড়ভাই সাব্বির হোসেন এবার মাইলস্টোন স্কুল থেকেই এসএসসি পাশ করেছে।

নিহত সায়মার করব খোঁড়া হয়েছে বাড়ির আঙিনাতেই। সকাল ১১ টায় জানাজা নামাজ শেষে দাদা-দাদির কবরের পাশে দাফিন করা হয়েছে। বড় ভাই সাব্বিরের বোন হারানোর আর্তনাতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। বাবা দূর কবরস্থানের সামনে দাঁড়িয়ে রয়েছে। শোকে কাতর মায়ের পাশে গ্রামের মহিলারা বসে রয়েছে। সবার চোখের চোখের পানিতে পরিবেশটা ভারী হয়ে উঠেছে।

নিহতের বাবা শাহ আলম জানান , আমার বন্ধু ফোন করে জানায় স্কুলে বিমান বির্ধস্থ হয়েছে। এরপর আমরা সারারাত খোজাখুজি করেও পাইনি৷ রাত ৮ টার পর জানতে পারি সিএমএসে মরদেহ রয়েছে। পরে আমার সন্তান নিয়ে লাশ নিয়ে এসেছে। গতরাতেও মেয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। কতবার চুমো দিয়েছে রাতে তার হিসাব নেই। এরপর আর মায়ের সঙ্গে কথা হয়নি। আমার মা আর আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে না। এই কষ্ট কিভাবে সইবো। আমার মেয়ের স্বপ্ন ছিলো সে ডাক্তার হবে।

সায়মার মা রিনা বেগম বলেন, ছোট্ট সায়েমার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। কিন্তু এক বিভীষিকাময় দূর্ঘটনায় থেমে গেলো সেই স্বপ্নপথ। প্রতিদিন আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতাম৷ গতকাল আমার এক ভাই স্কুলে নিয়ে যায়৷ পরে ফেসবুকে জানতে স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে। আমার মা স্কুলে যাওয়ার আগে বলে গেলো, মা স্কুলে গেলাম টা টা। এরপর আর মার সঙ্গে কথা হয়নি৷

সায়মার খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনার পর পরই আমরা ছুটে যাই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে। সেখানে সায়মাকে না পেয়ে দৌড়াতে শুরু করি এ হাসপাতাল থেকে ওই হাসপাতালে। কোথাও পাওয়া যাচ্ছিলো না সায়মাকে। অবশেষে সিএমএইচ এর মর্গে গিয়ে কিছু লাশ দেখতে পাই সেখানে সায়মার কানের দুল দেখে তার বাবা লাশ শনাক্ত করে।

এদিকে সায়মার লাশ আসার খবরে গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণী পেশার নারী-পুরুষ ভীর জমায় সালনার বির্প্লবর্তা গ্রামে। জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার মানুষ।

পড়ুন: ঝিনাইদহে মশাল মিছিল ও এনসিপি নেতার কুশপুত্তলিকা দাহ

দেখুন: সৈয়দপুরের এক কলেজ থেকেই মেডিকেলে ভর্তি ৫২ শিক্ষার্থী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন