অবরুদ্ধ আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করে আনতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর একটার পর থেকে কলেজ প্রাঙ্গণে পুলিশ সদস্যের সংখ্যা বাড়তে থাকে। দুপুর ৩টার আগে প্রস্তুত হয়ে লাঠি হাতে আরও বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন সদস্যরা এ এলাকায় প্রবেশ করেন।
জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টারও কিছু সময় পরে প্রথমে দুই উপদেষ্টা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। তাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তখন তারা স্কুলের একটি ভবনে আশ্রয় নেন। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সেখানে যান। বর্তমানে তারা তিন জনই সেখানে একটি কক্ষে অবরুদ্ধ আছেন।
পড়ুন: মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১
এস/


