১০/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নয়া দিগন্তের ময়মনসিংহ প্রতিনিধি সাজ্জাতুল ইসলামের বাবা আর নেই

দৈনিক নয়া দিগন্তের ময়মনসিংহ প্রতিনিধি সাজ্জাতুল ইসলামের পিতা বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা (৮৫)মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা সহ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি অত্যন্ত সজ্জন ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে এলাকায় সকলের শ্রদ্ধাভাজন ছিলেন।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাজ্জাতুল ইসলাম জানান, তাঁর পিতা ছিলেন তাঁদের অনুপ্রেরণার উৎস।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা গৌরীপুর উপজেলার নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে ময়মনসিংহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নয়া দিগন্তের ময়মনসিংহ ব্যুরো প্রধান মো: সাইফুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে জুলাই গণহত্যার মৌন মিছিলে জনতার ঢল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন