বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচ ঘিরে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় ক্যাম্পাসে অতিথি ও সাধারণ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।

শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে সাধারণ যানবাহনের প্রবেশ ও চলাচলেও বিধিনিষেধ থাকবে।

এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত—এই পাঁচটি প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন অন্তর্ভুক্ত থাকবে।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি স্বাভাবিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশে আগের মতোই বিদ্যমান বিধিনিষেধ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন : চীনা রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন