চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে নারীসহ চার মাদক কারবারি আটক হয়েছে।
তাদের নিকট হতে ১ হাজার ৯শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করা হয়েছে।
সোমবার সকালে বাঁশখালী পৌরসভার জলদী এলাকায় থানার মূল গেইটসংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ।
অভিযান পরিচালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার,এসআই গৌর চন্দ্র সাহা এবং সঙ্গীয় ফোর্স।আটককৃতরা হলেন গাজীপুরের মো. মাঈনউদ্দিন (৩০), মোকারম মিয়া ওরফে মোশারফ (২৬) ময়মনসিংহের মো. মিনহাজুল হাসান মিলন (৩০) এবং তামান্না আক্তার (১৯)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদক নির্মূলের লক্ষ্যে বাঁশখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।নারী কিংবা পুরুষ অপরাধীর কোনো পরিচয় নেই। সমাজকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

