33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে গাছের চারা রোপন ও বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের জাবেদা খাতুন একাডেমিতে এ কার্যক্রমের উব্দোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর শাহা এ কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, জাবেদা খাতুন একাডেমির প্রধান শিক্ষক সরিফুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিম গাছের চারা রোপণ করেন অতিথিরা।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহে মশাল মিছিল ও এনসিপি নেতার কুশপুত্তলিকা দাহ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন