33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে

উত্তর-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হতে পারে।

বুধবার (২৩ জুলাই) বিডব্লিউওটি এ তথ্য নিশ্চিত করে।

বিডব্লিউওটি জানায়, উত্তর-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সেখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারছে না। অর্থাৎ, মেঘগুলো লঘুচাপের আশেপাশে জমা হচ্ছে। ফলে বর্তমানে মেঘের পরিমাণ অনেক কম এবং তীব্র রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ রাতে দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি আরও জানায়, লঘুচাপটি আগামী দুই-তিন দিনের মধ্যে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে রূপ নিতে পারে। লঘুচাপের উত্তর দিকের অক্ষরেখা এবং দক্ষিণ চীন সাগর থেকে আসা একটি পালসের সম্মিলিত প্রভাবে আজ রাতেই দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৩

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন