বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সব উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়াতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

নড়াইল জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন স্থানীয় সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন ডিসি, এসপি, সিভিল সার্জন, ইউএনও, ওসিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচী সফলভাবে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দপ্তরগুলোতে একবার ব্যবহার্য পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালে আগত ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

সভায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দলমত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিহ্নিত গুপ্তদের নজরদারীতে রাখতে হবে, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানো হলে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।

পড়ুন: বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন