১১/০২/২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে জাগোনারী শিখন কর্মশালা এবং প্রকল্প সমাপণী সভা অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে জাগোনারী এনজিও’র বাস্তবায়নে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নে বিজিডি সাইক্লোনিক স্ট্রম রেসপন্স ২০২৫ প্রকল্পের শিখন কর্মশালা এবং প্রকল্প সমাপণী সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ সভাপতিত্ব করেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিৎ চন্দ্র দেবনাথ, উপজেলার প্রকৌশলী হাবিবুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ ঘোষ,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানসহ বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, প্রজেক্ট অফিসার মো. সরোয়ার হোসাইন এবং সভার সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর-(লাপা) শাহিন আহম্মেদ।

জাগোনারী’র প্রকল্পটি প্রশংসা করে সভায় বক্তারা বলেন, এই প্রকল্পের আওতায় হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। বক্তারা আরও বলেন,দূর্যোগের সময় সবচেয়ে বেশি বিপদাপন্ন অবস্থায় থাকে নারী, কিশোরী, শিশু, প্রতিবন্ধী, গর্ভবতী মা ও বৃদ্ধরা। দূর্যোগের সময় আমাদের উচিত এদের প্রতি সবচেয়ে বেশী যত্নবান হওয়া।

এছাড়াও প্রকল্পের সমন্বয়কারী মোক্তার হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সমূহ উপস্থাপন করেন। তিনি জানান, গত ৩০ মে গভীর নিম্নচাপে ক্ষতিগ্রস্ত এবং অতিদরিদ্র মোট ৬২৬ জনকে বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতিজনকে ৬ হাজার টাকা প্রদান করেন।

পড়ুন: সুবর্ণচরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

দেখুন: পদ্মা সেতু: রিজার্ভ থেকে এক ডলারও খরচ করতে হয়নি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন