১৪/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বোয়ালখালী প্রেসক্লাবে দোয়া মাহফিল

চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভি′র চট্টগ্রাম প্রধান মোঃ লোকমান চৌধুরী। বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনবোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত)অধীর বড়ুয়া, অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ নুরুল আবছার মাইজভাণ্ডারী।

এতে বোয়ালখালী প্রেস ক্লাব কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম,সদস্য শাহ আলম, খোরশেদ আলম, খোরশেদুল আলম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তৌহিদুর রহমান,হাসানুল আলম, মাহমুদুর রহমান তৌহিদ, বিপ্লব জলদাশ,সবুজ অরন্য,সাহেদ হোসাইন ছোটন,সুমন চক্রবর্তী মোঃ সম্রাট প্রমূখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন,এই দুর্ঘটনা সারা জাতিকে কাঁদিয়েছে, শোকে সমগ্র জাতি বাকরুদ্ধ। আশা করি এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটন করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামের অরক্ষিত নালাগুলো যেন মরণফাঁদ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন