20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫২ মিনিটে সে মারা যায়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, মাহতাব রহমান স্কুলটির সপ্তম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ত। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। উত্তরা এলাকায় থাকে পরিবারটি।

বিজ্ঞাপন

পড়ুন : মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন