রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একাধিকস্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধের পর ১০ ঘন্টা পর সচল হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা আড়াইটা থেকে যান চলাচল সচল হয়। সকাল থেকে সড়ক যোগাযোগ সচল করতে কাজ করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।
এর আগে, ভোর থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ থাকে। এতে করে আটকা পড়েন পর্যটকরা। সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় ফিরছেন পর্যটকরাও।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, গত রাতে (বুধবার) ভারি বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পড়ে। সকাল থেকে ফায়ার সার্ভিস মাটি সরানোর কাজ শুরু করে। বেলা আড়াইটা থেকে যান চলাচল সচল হয়েছে। আটকা পড়া পর্যটকরাও ফিরতে পারবেন।
পড়ুন: রাজবাড়ীতে কিন্ডার এসোসিয়েশনের মানববন্ধন
দেখুন: সত্যি কি গ্রেপ্তার হয়েছেন আফরান নিশো
ইম/


