২১/০২/২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাইলস্টোন ট্র্যাজেডি: মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিমের জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।

মাহিয়া তাসনিমের এমন অকাল মৃত্যুতে কুড়ালগাছি ও জয়পুর গ্রামে নেমে আসে শোকের ছায়া।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছি গ্রামের মৃত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিম (১৩)। রাজধানীর উত্তরা ১৮ নম্বরে মা বিউটি আক্তারের সঙ্গে বসবাস করত। মাইলস্টোন ট্র্যাজেডিতে গুরুতর দগ্ধ হয় মাহিয়া তাসনিম। পরিবার জানায়, শরীরের প্রায় ৫০% পুড়ে যায় তার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিল সে।

পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ প্রথমে নেয়া হয় চুয়াডাঙ্গা জেলার তাদের নিজ বাড়ি কুড়াালগাছি গ্রামে। এরপর শুক্রবার সকালে তার মরদেহ নেওয়া হয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তার নানারি বাড়িতে। সেখানে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে যুবকের মরদেহ উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন