28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তিনদিনের সফরে খুলনা গেলেন সিইসি

তিনদিনের সফরে খুলনা গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সফরসূচি থেকে জানা যায়, সিইসি আজ শুক্রবার (২৫ জুলাই) বিমানযোগে যশোর যাবেন। সেখানকার সার্কটি হাউজে রাত যাপন করে পরের দিন সড়ক পথে যাবেন খুলনায়। এদিন বেলা ১০টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ অঞ্চলের সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে সভা করবেন।

পরে বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করবেন। এতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, বিজির সেক্টর কমান্ডার, আনসারের উপ-মহাপরিচালক, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার, র্যাবের অধিনায়ক, সব জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সভার পর সিইসি রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন। ২৭ জুলাই সড়ক পথে যশোর হয়ে ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন

পড়ুন: সিইসির সঙ্গে বৈঠকে নাসির-হাসনাত-সারজিসরা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন