বিজ্ঞাপন

অভিজ্ঞতার অভাবে বিতর্কে অন্তর্বর্তী সরকার: গয়েশ্বর

সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, সরকার দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটের দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে।

বিমান দুর্ঘটনার চারদিন পার হলেও বিমানবাহিনী এখন পর্যন্ত কোন দায়দায়িত্ব না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

বিজ্ঞাপন

পড়ুন: আ.লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামাত সহ্য করতে পারছে না : গয়েশ্বর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন