রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাকিনের (১৪) মৃত্যু হয়েছে। ১৩ বছর বয়সি মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার পেজে পোস্ট করা জানানো হয়, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ৩১ মারা গেছেন। আজ নতুন করে আরও ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই হিসাবে মৃত্যুর সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে।
এদিকে বুধবার (২৩ জুলাই) ৩২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে আইএসপিআর। তবে বৃহস্পতিবার (২৪ জুলাই) বার্ন ইনস্টিটিউটে দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আজ নতুন করে আরও ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই হিসাবে মৃতের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে।
পড়ুন: মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ শিশু আয়মানের মৃত্যু
এস/


