২১/০২/২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে শিক্ষার্থীদের লাঠি ও ঝাড়ু মিছিল

খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ত্রিপুরা ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে রাঙামাটির কুতুকছড়িতে লাঠি ও ঝাড়ু মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি নির্বাণপুর বন বিহারের ফটক থেকে লাঠি ও ঝাড়ু মিছিল শুরু হয়। পরে মিছিলটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে কুতুকছড়ি বাজার ঘুরে বড় মহাপূরম উচ্চ বিদ্যালয়ের গেইটে এসে সমাবেশ করে।

সমাবেশে শিক্ষার্থী একি চাকমার সভাপতিত্বে ও মৈত্রী চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষার্থী কেতু চাকমা ও ইতি চাকমা।

এসময় তারা বলেন, গত ২৭ জুন খাগড়াছড়ি ভাইবোনছড়াই ছয়জন বাঙালি কর্তৃক ১৪ বছরের এক ত্রিপুরা স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনা পাহাড়ে নতুন কিছু নয়। পার্বত্য চট্টগ্রামে বিচারহীনতার কারণে এরকম জঘন্য ঘটনা অহরহ দেখা যায়। ধর্ষণ নামক শব্দটি আমাদের পাহাড়িদের শব্দ ভান্ডারে কখনো ছিল না। কিন্তু এখন পাহাড়ি নারীরা বর্তমানে নিজ বাড়িতে, রাস্তা-ঘাটে, শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়।

এসময় বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের সকল নারী ধর্ষণের সুষ্ঠু বিচার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজা প্রদানের জোর দাবি জানান।

পড়ুন: কুয়েটের নতুন ভিসি ড. মো. মাকসুদ হেলালী

দেখুন: ৫০০ ছাত্রীর মাঝে একা, হলেই জ্ঞান হারাল ছাত্র! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন