31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রিসোর্ট থেকে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

গ্রেপ্তার মো. নাসির উদ্দিন মৃধা জর্জ উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার আসামি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্টে বিয়ের দাওয়াত খেতে এসেছেন। এমন খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বিমান বিধ্বস্তে নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার ডাক্তার হবার স্বপ্ন, কানের দুল দেখে লাশ শনাক্ত করে পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন