১১/০২/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি ও চিংড়ি রেণু জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) বিকাল তিনটায় এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিশেষ টহলদল শুক্রবার (২৬ জুলাই) রাত থেকে শনিবার ভোর পযন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপির সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালায়। অভিযানে সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি ট্রাকসহ মালিকবিহীন অবস্থায় ১এক লাখ ২০ হাজার ৪০০ টি ভারতীয় বাজি এবং ৪২ ড্রাম চিংড়ি মাছের রেণু জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি ২২ লাখ দুই হাজার টাকা।

১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক ট্রাকসহ বাজেয়াপ্ত পণ্য কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

পড়ুন: জাবি ছাত্রদলের উদ্যাগে জাবিতে ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পন্ন

দেখুন: সুন্দরবনে বাঘ কমে যাওয়ার শঙ্কা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন