০১/০৩/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের রাজপথে নামতে হয়েছে । আমরা যখন দেখেছি গণঅভ্যুত্থানের এক বছর পরেও দেশে চাঁদাবাজ, সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমাদের আবারও নামতে হয়েছে। আমরা যখন দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি ।

শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জেলা শহরের পুরানথানা এলাকার স্বাধীনতা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


পুরোনো ফ্যাসিস্ট ব্যবস্থা নিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে। শেখ হাসিনার সংবিধানসহ, শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিল। এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার তৈরি করতে হবে।


এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলো। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলো। এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে গণঅভ্যুত্থান তৈরি করেছিলেন।

জুলাই পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমাদের আবারো রাজপথে নামতে হয়েছে। যখন আমরা দেখেছি, গণঅভ্যুত্থানের এক বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি। আমরা যখন দেখতে পাচ্ছি, গণঅভ্যুত্থানের এক বছর পরেও সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। আমাদের আবারো নামতে হয়েছে, যখন আমরা দেখেছি, রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি। আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধানসহ শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিলো, এই সকল নিয়ম বাদ দিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, গণঅভ্যুত্থানের শহীদদের কাছে ওয়াদাবদ্ধ, নতুন দেশ গড়ার আগ পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে।


নাহিদ ইসলাম কিশোরগঞ্জ জেলার অধিবাসীদের উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কিশোরগঞ্জ হাওর বিধৌত এলাকা। হাওর এলাকার মানুষকে সংগ্রাম করে, কষ্ট করে জীবনযাপন করতে হয়। এই কিশোরগঞ্জে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। এই কিশোরগঞ্জের কৃষকদেরকে সিণ্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছে। কৃষকরা তাদের কৃষিকাজ ঠিকমতো করতে পারছে না। তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। হাওর এলাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না, চিকিৎসার জন্য সুব্যবস্থা পায় না। আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে। প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে।

সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্মআহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চল সংগঠক আকরাম হোসেন রাজ, উত্তরাঞ্চল সংগঠক খায়রুল কবির প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাত ৮টার দিকে কিশোরগঞ্জ স্টেডিয়াম থেকে পদযাত্রা করে নেতৃবৃন্দ পুরানথানা এলাকার সমাবেশস্থলে যান। এনসিপি’র এই পদযাত্রা কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগে থেকে পুরানথানা এলাকার সড়ক বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : শেখ হাসিনা আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন