বিজ্ঞাপন

গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামির খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি রোববার (২৭ জুলাই)।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্টে) আপিলটি শুনানির জন্য রয়েছে।

এর আগে গত ১৫ জুলাই এ মামলায় আপিলের শুনানির জন্য ১৭ জুলাই দিন ধার্য করেন আপিল বিভাগ। ১৭ জুলাই এই মামলায় আপিলের ওপর শুনানি শুরু হয়। ওইদিন আদালত এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য ২৪ জুলাই দিন ঠিক করেন। সেদিন শুনানির জন্য থাকলেও ওইদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। তারই ধারাবাহিকতায় আজ আপিল আবেদনটি শুনানির জন্য রয়েছে।

গেল বছরের ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত।

২০১৮ সালে বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে (বর্তমানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ) তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় আহত হন কয়েকশো মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন: তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় শ্রমিক দলের বিক্ষোভ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন