২৬/০২/২০২৬, ১৪:৩৪ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৪:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সভা থেকে মাদককারবারিদের কঠোর হুঁশিয়ারি ; মসজিদ ভিত্তিতে সামাজিক আন্দোলনের আহবান ইউএনওর

পাড়া মহল্লায় মাদকসেবী ও মাদক কারবারিদের দমনে মসজিদ ভিত্তিক সামাজিক আন্দোলনের আহবান জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ২৮ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এ আহবান জানান রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় তিনি আরও বলেন, মসজিদ থেকে মুসুল্লি মাধ্যমে মাদকের কুফল প্রচার ও এলাকাভিত্তিক মাদক কারবারিদের ধরে আইনের হাতে তুলে দিন। অন্যথায় এ সমস্যা দূর করা সম্ভব নয়। এ সময় আইন শৃঙ্খলা সভায় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, বিগত সময়ের চেয়ে রূপগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তবে মাদক বিষয় তথ্য আসতেছে। এসব প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস শোভা, সহকারী কমিশনার ভূমি তরিকুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার, বীর মুক্তিযোদ্ধা চান মিয়া, সাংবাদিক মাহবুব আলম প্রিয়,মাহমুদুল হাসান নয়নসহ স্থানীয় গণ্যমান্যরা।

বিজ্ঞাপন

পড়ুন: লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনা বিএনপির বিক্ষোভ

দেখুন: ট্রাইব্যুনালে যেভাবে হাজির করা হলো জুলাই গণহ*ত্যার আসামীদের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন