25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে মো. আক্কাস আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গ্রামের ওই কৃষকের শোবার ঘরে এ ঘটনা ঘটে। 

নিহত আক্কাস আলী মন্ডল বড়খোলা গ্রামের মো. কহর আলী মন্ডলের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে- প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন আক্কাস আলী। রাত ১১টার দিকে তিনি পায়ে ব্যথা অনুভব করেন,তখন আলো জালিয়ে দেখতে পান তার পা থেকে রক্ত বের হচ্ছে। সেখানে সাপে কেটেছে বলে ধারণা করা হয়। পরে অসুস্থ্য অবস্থায় আক্কাস আলীকে স্থানীয় আহম্মদ সাপুড়ের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর রোগীর অবস্থা অবনতি হতে থাকলে দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই রোগীর মৃত্যু হয়।

স্থানীয় কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, এই অঞ্চলে সাপের উপদ্রপ বেড়েছে।

বিজ্ঞাপন

গতরাতে আমার ওয়ার্ডে আক্কাস আলী নামে এক কৃষককে সাপে কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পথে ওই কৃষকের মৃত্যু হয়।

পড়ুন: রাজবাড়ীতে সর্বোচ্চ নাম্বারধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন