25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি ২ আগস্ট পর্যন্ত

বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (২৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি পুনঃস্থাপনই আমাদের মূল লক্ষ্য। তাই আবার ছুটি বাড়ানো হয়েছে।

তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম বলেন, আমাদের দিয়াবাড়ি ক্যাম্পাস আগামী ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তারা ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরতে প্রস্তুত হচ্ছেন। সব কিছু ঠিক থাকলে দ্রুতই ক্লাস শুরুর সিদ্ধান্ত নিতে পারব।

মূলত, গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত এবং দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।

ঘটনার পরদিনই কলেজে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ জুলাই পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আজ তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী শনিবার পর্যন্ত বাড়ানো হলো।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্ঘটনার সময় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা চরম আতঙ্কে পড়ে যায়। তাদের মানসিক আঘাত কাটিয়ে উঠতে সময় লাগবে। তাই শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত পাঠ কার্যক্রম চালু না করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

এদিকে, দুর্ঘটনায় হতাহতদের তথ্য জানাতে কলেজ প্রাঙ্গণে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখান থেকে প্রতিদিন সর্বশেষ তথ্য হালনাগাদ করে জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : অনিরাপদ এলাকা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সরিয়ে নেওয়া উচিত : বিআইপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন