জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮জুলাই সোমবার সকাল ৯টায় শুরু হয় সেবা কার্যক্রম, চলবে সন্ধ্যা পর্যন্ত। উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নেরর ২০৯ নং পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে এ সেবা কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর একটি প্রশিক্ষিত চিকিৎসক দল।
চিকিৎসা সেবা কার্যক্রমে চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত
প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। চিকিৎসাসেবার মধ্যে ছিল সাধারণ চিকিৎসা ছাড়াও চক্ষু, চর্ম, হৃদরোগ, শিশু ও ডায়াবেটিস রোগের বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। পাশাপাশি অনেক রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা রোগীরা নাগরিক টেলিভিশনকে বলেন, ‘ টাকার অভাবে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা দারুণভাবে উপকৃত হয়েছি।’ তাঁরা নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান।
২০৯নম্বর পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল ওয়াজেদ বলেন, ‘নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা নয়, এটি একটি মানবিক প্রয়াস—যা মানুষের মনে আস্থা ও ভালোবাসা তৈরি করে।
উল্লেখ্য, ‘জুলাই পূর্ণজাগরণ’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন স্থানে জনসেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে। চরফ্যাশনে এই চিকিৎসা সেবা তারই অংশ।
পড়ুন: আখাউড়ায় সিএনজিতে স্বর্ণের চেইন ছিনতাই, নারীসহ চার ছিনতাইকারী আটক
দেখুন: দেশজুড়ে জুলাই শহীদ দিবসে নতুন বাংলাদেশের অঙ্গীকার
ইম/


