বিজ্ঞাপন

মায়ামি বিমানবন্দরে কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অ্যামাজনের একটি কার্গো বিমান। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি দুর্ঘটনায় পড়ে। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করেছিল।

অবতরণের সময় বিমানটি রানওয়ে ছাড়িয়ে যায় এবং মাটিতে থাকা কয়েকটি যানবাহনেও আঘাত করে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ধোঁয়া ও আগুন দেখা দেয়। খবর পেয়ে সেখানে দ্রুত উদ্ধারকারী দল ছুটে যায়।

মায়ামি-ডেড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।’ উদ্ধারকারী দল দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলেও জানান তিনি।

মায়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার পর বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।

পড়ুন : দিল্লিতে বহুতল ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন