১০/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কোটালীপাড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় রুবি বিশ্বাস (৩৫) এক নামে যুব মহিলা লীগের নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে রুবি বিশ্বাসকে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিটকীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।

আজ সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার এস এই আল আমিন বলেন,গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন।এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামীকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : কোটালীপাড়ায় দায়িত্বরত চিকিৎসকের উপর হামলা, যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন