33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তীব্র বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুলায় সোমবার বিকেলে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়স্থ শাপলা চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দীর্ঘদিন পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষকদলের আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মামুনুর রশিদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।

এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের আহবায়ক কামাল হোসেন সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে প্রকৃত কৃষকদের কোনো মূল্য নেই। কৃষক আজ উপেক্ষিত ও অবহেলিত। কৃষক দল প্রকৃত কৃষকদের মূল্যায়ন করবে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবে।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান হাবিব কে সদর উপজেলা কৃষকদের সভাপতি ও এমদাদুল হক রাসেলকে সাধারণ সম্পাদক, আলিম ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : http://ইন্টিরিয়ম গভমেন্টের সাথে কেউ টাকা পুঁজি কাঠাতে সেভ মনে করে না কিশোরগঞ্জে আব্দুস সালাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন