26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় ব্যবসায়ী টিপু হত্যা: দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মো. ইউছুপ ভূঁইয়া টিপু (২৮) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং ছয়জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ বছর দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট মো. ইফতেখার হোসেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– ফেনী জেলার সোনাগাজী উপজেলার মরকোটা গ্রামের মৃত ডা. আবুল হাসেমের ছেলে মেহেদী হাসান ওরফে জামশেদ (২১) এবং একই উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের শহীদুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাসুম (৩২)।
১০ বছর দণ্ডপ্রাপ্তরা হলেন ফেনীর সোনাগাজী মো. জসিম উদ্দিন পাটোয়ারী (৩২), মো. আলাউদ্দিন ওরফে তোতা (২৮), চৌদ্দগ্রামের মো. জামাল হোসেন মানিক (৩১), মো. একরামুল হক মিলন (৪১), নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের ইব্রাহিম ওরফে বড় মিয়া (৪৫),চট্টগ্রাম মীর সরাইয়ের মো. শাহাবুদ্দিন (৩৮)। সব আসামিই রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।
জানাযায়, ২০০৯ সালের ১৬ মে দিবাগত রাত ২টার দিকে ইউছুপ ভূঁইয়া টিপু ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে টিপুকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা মো. আলী চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে সিআইডি ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। চারজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ২০১১ সালের ১ জানুয়ারি ৩৯৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০১৩ সালের ১৮ এপ্রিল অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক মঙ্গলবার এই রায় দেন।
মামলার ১৭ আসামির মধ্যে বিচার চলাকালে ইব্রাহিম, তাজু ও আবদুল রাজ্জাক মারা যান। অপর ছয় আসামি– আবুল হাসেম ভূঁইয়া ওরফে ভুটু, মো. দুলাল, ফারুক হোসেন, ইলিয়াস ভূঁইয়া, আবুল কাশেম ও সাইফুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. ইফতেখার হোসেন, অ্যাডভোকেট মো. ইকরাম হোসেন ও অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমেদ টিপু।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

দেখুন: চট্টগ্রামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন