০১/০৩/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জমিতে হাল চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই কৃষকের

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে হাল চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন (৭০) ও মজনু মিয়া (৬০) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোঃ শাহাব উদ্দিন রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা ও মোঃ মজনু মিয়া পূর্ব তারাকান্দি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন কৃষক শাহাবুদ্দিন ও মজনু মিয়া। এ সময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিড়ে পড়ে তাদের উপর। এতে বিদ্যুৎ তাড়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কৃষক শাহাবুদ্দিন ও মজনু মিয়া। পরে স্থানীয় অপর কৃষক জমিতে গেলে এ দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শাহাবুদ্দিন ও মজনু মিয়া দুজনেরই এলাকায় পরিশ্রমী কৃষক ছিলেন। তাদের পরিবারের জন্য কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তারা। তাদের এই মৃত্যুতে পরিবারটি এখন গভীর শোকের মধ্যে রয়েছে।

স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, কৃষক শাহাবুদ্দিন ও মজনু মিয়া দুজনেই সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাদের এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে মর্মাহত করেছে। আমরা সবাই তাদের পরিবারের পাশে আছি।” গ্রামের অন্যান্য বাসিন্দারাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং স্থানীয় প্রশাসনের কাছে বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন