চরফ্যাশন উপজেলায় ২০২২ ও ২০২৩ সালে বিভিন্ন শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করে ভালো ফলাফল ও সর্বোচ্চ নাম্বার অর্জন করায় শ্রেষ্ঠ শিক্ষার্থী বিবেচনায় ৩৬ জন স্কুল,মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিস এর আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে প্রতিজন কৃতি শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান, অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তফা কামাল,সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ দিকে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন । এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: জাহিদ হোসেন
দেখুন: দেশে প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু |
ইম/


