রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের সমর্থনে বিশাল জনসভায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ধর্মপাশা উপজেলার মধ্য বাজারে উপজেলা বিএনপির আয়োজনে এই জনসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রিয় সংসদ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য আনিসুল হক।ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য কাজী মাজহারুল হক এর সভাপতিত্ব যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টু এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন,ধর্মপাশা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত,বিশেষ অতিথি বক্তব্য রাখেন,ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম (বি এস সি),তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় ধর্মপাশা উপজেলার প্রতিটি ওয়ার্ডের বিএনপি, কৃষকদল, সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবি দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
পড়ুন : সুনামগঞ্জে ভাঙা রাস্তায় গর্ত, ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের


