০১/০৩/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জের করিমগঞ্জ নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাইফা (১০) ও মায়মুনা (৯) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিক্ষার্থীরা হলেন, উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা ও একেই গ্রামের ইকলাস হোসেনের মেয়ে মায়মুনা। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও মায়মুনা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুরে খেলার একপর্যায়ে পরিবারের অজান্তে দুই শিশু নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে বিকেল ৩টার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এলাকার বাসিন্দা ঈমন মিয়া বলেন, নদীপাড়ে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কবার্তা না থাকায় প্রায় সময় ছোটরা গোসল করতে নামে, যার ফলে দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্য হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জের এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন