২১/০২/২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
33.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন; ৫০ হাজার টাকা জরিমানা

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদের দায়ে ফাহিম উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানে অবৈধভাবে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থান থেকে উত্তোলনকৃত বালু মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফাহিম উদ্দিনকে (২৫) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি।

অভিযানকালে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বড়াদম মৌজার কারবারি উপস্থিত ছিলেন- এ তথ্য জানানো হয়েছে রাঙামাটি জেলা প্রশাসন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে আরও জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই হ্রদে এ ধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটির উক্যছাইং মারমাকে অশ্রু সিক্ত বিদায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন