31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে দেড় শতাধিক বেসরকারি স্কুলের অর্ধ লক্ষাধিক শিক্ষার্থীর মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চান্দনা চৌরাস্তাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ১৬০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক।

মানববন্ধনে হাতেখড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মিঠু, সোনাবান প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক তমিজুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই দাবি করে মানববন্ধনের শিক্ষার্থী ও শিক্ষকরা দাবি করে বলেন, শিক্ষা যেহেতু মৌলিক অধিকার, তাই বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের অংশগ্রহণের সুযোগ করে দেয়া উচিত। বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, বৃত্তি হচ্ছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অনুপ্রেরণা।

তারা আরও বলেন, ১৬ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হলে নতুন সঙ্কট তৈরি হবে, হীনমন্যতায় ভুগবে কিন্ডারগার্টেনের বিপুল শিক্ষার্থী। এজন্য অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

গত ১৭ তারিখের পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারির মাধ্যমে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়া হবে বলে প্রত্যাশা আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের।

পড়ুন: রাউজানে বিএনপির দ্বন্দ্ব: রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বাকযুদ্ধ

দেখুন: ৪ কেজি ওজনের পেঁয়াজু বিক্রি করে ভাইরাল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন